ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ নিহত ৫, আহত ৬৩

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বুধবার ভোরের দিকে কুহেস্তাক শহরের একটি বাড়িতে চালানো এই হামলায় নারী ও শিশুসহ আরও ৬৩ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আহতদের উদ্ধার করে নিকটস্থ মিনাব শহরের হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রত্যক্ষদর্শী শিশুদের ভাষ্যমতে, বিস্ফোরণের আগে আকাশপথে যুদ্ধবিমানের আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল এবং আঘাতটি ছিল অত্যন্ত তীব্র।

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টার জবাব দিতেই তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, রাডার ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জর্ডান, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে। দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার জেরে অঞ্চলটিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *