জটিল রোগে আক্রান্ত শিশু মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীর ছয় বছর বয়সী শিশু জান্নাতুল মারিয়াম দুরারোগ্য ব্যাধি হেম্যানজিওমায় (রক্তনালীর টিউমার) আক্রান্ত। এই রোগে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির অসুস্থতার বিষয়টি ছড়িয়ে পড়লে তা নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি মানবিক দায়বদ্ধতা থেকে দ্রুত মারিয়ামের চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধিদল ঢাকায় চিকিৎসাধীন মারিয়ামের পরিবারের সাথে সাক্ষাৎ করে। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি শিশুটির মায়ের কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে। উন্নত চিকিৎসার জন্য মারিয়ামকে বিদেশে পাঠানোর প্রস্তুতির বিষয়েও তারা খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন দ্রুত সাড়া ও সহযোগিতার ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মারিয়ামের পরিবার। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, শিশুটির সুস্থতার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মারিয়ামের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *