দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

দায়িত্ব পালনে চরম অবহেলা, আইন অমান্য করা এবং বিনা অনুমতিতে দীর্ঘসময় কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে চারজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনগুলোতে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্তে অসদাচরণ ও কর্মস্থলে না ফেরার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিএমপি ডিবির সাবেক যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সঞ্জিত কুমার রায়, সাবেক ডিসি মানস কুমার পোদ্দার, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক। জানা গেছে, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তারা কেউই সন্তোষজনক জবাব দেননি। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ ও সম্মতির ভিত্তিতে রাষ্ট্রপতি তাদের বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *