মেট্রোরেল স্টেশনের পাশে সন্দেহজনক ঘোরাঘুরি, মিললো ৪০০ ইয়াবা

রাজধানীর মতিঝিল এলাকায় ৪০০ পিস ইয়াবাসহ ওহাব হোসেন নবীন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের বি-গেটের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয় জনগণ ও মেট্রোরেল পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে, ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যেই তিনি সেখানে নিয়ে এসেছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *