ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯

রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেফতার করেছে। এই ধারাবাহিক অভিযানে সংশ্লিষ্ট থানাগুলোতে সর্বমোট ৬৪টি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, পুলিশের বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা শাখার সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা এবং ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *