হৃদয় ভাঙলেন ৭৮ বছরের পুরোনো রেকর্ড, পেছনে ফেললেন ভারতীয় কিংবদন্তিকেও

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ব্যাট হাতে অবিশ্বাস্য এক নজির স্থাপন করেছেন তাওহীদ হৃদয়। পচেফস্ট্রমে স্বাগতিকদের বিপক্ষে ৪৮১ বলের দীর্ঘ এক ম্যারাথন ইনিংসে ৩৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই ব্যাটার। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে নিজের সামর্থ্য নিয়ে ওঠা সব সমালোচনার কড়া জবাব দিলেন এই তরুণ তুর্কি।

এই ইনিংসটি খেলার পথে হৃদয় ভেঙে দিয়েছেন বেশ কয়েকটি বড় রেকর্ড। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম ইকবালের ৩৩৪ রানের সর্বোচ্চ ইনিংসকে পেছনে ফেলে নতুন উচ্চতায় পৌঁছেছেন তিনি। এছাড়া ৭৮ বছর আগে ডেনিস কম্পটনের গড়া রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো বিদেশি ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরির মালিক এখন হৃদয়। পাশাপাশি ১৩ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চেতেশ্বর পূজারার করা ৩০৬ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসকেও টপকে গেলেন এই বাংলাদেশি ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *