জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে র‌্যাবের নজরদারি-টহল জোরদার

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উৎসব চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র‍্যাবের নিয়মিত টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উৎসবে যেকোনো ধরনের নাশকতা বা উস্কানি ঠেকাতে র‍্যাব সতর্ক অবস্থানে রয়েছে। মন্দির ও পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পর্যাপ্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি শোভাযাত্রার চারপাশে কঠোর নিরাপত্তা বেষ্টনী রাখা হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণার ওপর নজর রাখতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি, পুরোহিত এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রিজার্ভ ফোর্সকেও প্রস্তুত রাখা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *