‘আমরা কিশোর গ্যাং, আপনার ছেলেকে মেরে শান্তিনগর ফেলে রেখেছি’

রাজধানীর শান্তিনগর এলাকায় এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাদের ফোন করে জানায় যে, আপনার ছেলেকে মারধর করে শান্তিনগরে ফেলে রাখা হয়েছে।

এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত এবং কী কারণে এমন নির্মম ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *