জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বিশ্ববাসীকে আসন্ন ভয়াবহ জলবায়ু পরিবর্তনের বিষয়ে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, এল নিনোর প্রভাবে পৃথিবী বর্তমানে চরম আবহাওয়াজনিত এক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যা মানুষের জনজীবন ও পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গুতেরেসের মতে, এল নিনোর বৈশ্বিক প্রভাব এখন দৃশ্যমান হতে শুরু করেছে। এই প্রাকৃতিক ঘটনার ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার রেকর্ড ভাঙা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা বাড়ছে, যার ফলে বিশ্বব্যাপী পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


