আসিফ মাহমুদসহ চার জনের দুর্নী‌তি অনুসন্ধানে দুদক

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চার ব্যক্তির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য কমিশন থেকে ইতিমধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা সংশ্লিষ্ট অভিযোগগুলো যাচাই-বাছাই ও খতিয়ে দেখবেন এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *