বিমানের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাই দুবাই বিমানের ভেতর থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানের একটি আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০টি স্বর্ণের বার পাওয়া গেছে।

জব্দ করা স্বর্ণের মোট ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম বা প্রায় ৯.৩৩ কেজি, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২০ কোটি টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *