সরকারিভাবে বিদেশে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০ টাকা

ব্রুনাইয়ে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৬৮ জন পুরুষ কর্মীকে বিভিন্ন পদে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। দুই বছর মেয়াদী এই চুক্তভিত্তিক চাকরিতে পরবর্তীতে মেয়াদ বৃদ্ধির সুযোগও রয়েছে।

প্রার্থীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে এবং ইংরেজি বা মালয় ভাষায় দক্ষতা থাকলে তাদের বাড়তি অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র এবং সিভি পিডিএফ ফরম্যাটে সংযুক্ত করতে হবে। প্রতিটি পদের জন্য আবেদন ফি হিসেবে ১০০ টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে জমা দিয়ে ট্রানজেকশন আইডি ব্যবহার করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীদের থাকা ও যাতায়াতের বিমান ভাড়ার সম্পূর্ণ খরচ বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি। তবে খাবার খরচ কর্মীকে নিজেকেই মেটাতে হবে। এছাড়া ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী কর্মীরা বিমা, মেডিকেল সুবিধা এবং নির্ধারিত ছুটি উপভোগ করতে পারবেন। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর আসা কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে বোয়েসেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *