স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া মূল্যবান ১৭টি ল্যাপটপ অবশেষে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একটি শ্মশানের ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগভর্তি এই ল্যাপটপগুলো উদ্ধার করা হয়। গত ১৩ সেপ্টেম্বর রাতে বিদ্যালয়টির ল্যাবের গ্রিল কেটে অত্যন্ত চতুরতার সঙ্গে এই চুরির ঘটনা ঘটানো হয়েছিল, যা স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন ইদিলপুর কালীমন্দির সংলগ্ন মহাশ্মশানের ঝোপঝাড়ের মধ্যে কয়েকটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে তারা স্থানীয় থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ সদস্যরা ওই ব্যাগগুলো তল্লাশি করে ভেতরে নিরাপদে রাখা ১৭টি ল্যাপটপ উদ্ধার করেন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, উদ্ধারকৃত ল্যাপটপগুলো যাচাই-বাছাই করার পর নিশ্চিত হওয়া গেছে যে এগুলো শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকেই চুরি হয়েছিল। গত সেপ্টেম্বর মাসের মাঝামা সময়ে দুর্বৃত্তরা বিদ্যালয়ের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ল্যাপটপ ও এর সঙ্গে থাকা অ্যাডাপ্টরগুলো নিয়ে চম্পট দিয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার করা এই ল্যাপটপগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই আদালতের মাধ্যমে যথাযথ কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *