হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল হোটেলকে জরিমানা

রাজধানীর জিগাতলায় অবস্থিত হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার সাত মসজিদ রোডের ওই প্রতিষ্ঠানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান। অভিযানে নানা ধরনের অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিদর্শনকালে রেস্তোরাঁটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ অনথন পাতি ও ক্র্যাব সস সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়া কোনো প্রকার আমদানিকারকের তথ্য ছাড়াই বিভিন্ন বিদেশি খাদ্যপণ্য যেমন সয়াসস, চিকেন পাউডার ও কাশ্মীরি মরিচ ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি প্রয়োজনীয় বৈধ কাগজপত্র যেমন ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন এবং পানি পরীক্ষার সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের এই দণ্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *