১৪৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি, সেই কর কর্মকর্তা লিংকন রায় বরখাস্ত

সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে উপ-করকমিশনার লিংকন রায়কে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি কর অঞ্চল-৫-এ দায়িত্ব পালনকালে জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারের বিশাল অংকের রাজস্ব ক্ষতি করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে উঠে আসে যে, লিংকন রায় ধামসুর ইকোনোমিক জোন লিমিটেডের আয়কর মামলার নথিতে কারচুপি করে ভুয়া কর নির্ধারণ আদেশ তৈরি করেছিলেন। এর ফলে সরকার প্রায় ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে রাষ্ট্রপতি তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *