বিএমইউতে বসলো নতুন মেশিন, হাড়ের অস্ত্রোপচারে বাড়বে নিখুঁততা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অর্থোপেডিক অস্ত্রোপচারের মানোন্নয়নে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ‘সি-আর্ম’ (C-Arm) ফ্লুরোস্কোপি ইমেজিং প্রযুক্তি। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের অপারেশন থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এই নতুন যন্ত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ফলে হাড়ের জটিল অস্ত্রোপচারের সময় রিয়েল-টাইম বা সরাসরি এক্স-রে ইমেজ দেখার সুযোগ পাবেন চিকিৎসকরা, যা সার্জারির নিখুঁততা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রযুক্তির ব্যবহারে এখন থেকে ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে বা মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে হাড়ের ফ্র্যাকচারের চিকিৎসা সম্ভব হবে। এতে রোগীদের অস্ত্রোপচার পরবর্তী রক্তক্ষরণ ও সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে আসবে। এছাড়া, আগের তুলনায় কম রেডিয়েশন নিঃসরণ হওয়ায় এই যন্ত্রটি চিকিৎসক ও রোগীদের স্বাস্থ্যের জন্য অধিকতর নিরাপদ। বিএমইউর এই উদ্যোগের ফলে সাধারণ রোগীরা এখন দেশেই সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের উন্নত অর্থোপেডিক চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ তৈরি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *