জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। প্রধানমন্ত্রী তার সচিবালয়ের কার্যালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হন। আয়োজিত এই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি ভাতার অর্থ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *