আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়লগ্নে তাকে বিশেষ সম্মান জানানোর পরিকল্পনা করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এই কিংবদন্তি ফুটবলারের সম্মানে এক আবেগঘন উদ্যোগ নিয়েছে তারা।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, লিগের ম্যাচ চলাকালীন ১০ নম্বর মিনিট এলেই খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মেসির জার্সি নম্বর ১০-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রতীকী বিরতির মাধ্যমে তাকে স্মরণীয় করে রাখবে আর্জেন্টিনা ফুটবল।


