সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও চারজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ১১১ জনে পৌঁছেছে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন রোগী। মশাবাহিত এই রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।


